
এদিকে জানা গেছে, হ্যাক হওয়া পেজ উদ্ধার করতে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন ইফতেখার আহমেদ ফাহমি। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দ্রুতই পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নেবেন এই নির্মাতা। করবেন জিডিও। কে বা কারা পেজ হ্যাকিংয়ে সঙ্গে জড়িত আপাতত অনুমানের ভিত্তিতে সেটি যাচাই বাছাইয়ের চেষ্টা চলছে। আজকেই আইনিভাবে হ্যাকারদের শনাক্ত করা হতে পারে। সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অশ্লীল ছবি ও ভুয়া ভিডিও ছড়াচ্ছেন তাদেরকেও নজরদারিতে আনা হবে। বিশেষ করে নানা রকম বানোয়াট তথ্যে মিথ্যে ছবি দিয়ে ভিডিও তৈরি করা ইউটিউবারদের ব্যাপারেও শক্ত অবস্থানে যাচ্ছেন ফাহমি। ফেসবুকে ছড়ানো ছবি ও ভিডিও প্রচারকারীদের ব্যাপারে কোনো শাস্তির ব্যবস্থা নেয়া হবে কী না এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাইবার ক্রাইমের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গতকাল সন্ধ্যার পর থেকেই মিথিলা-ফাহমি দুজনেই ফোন বন্ধ করে রেখছেন। ভাইরাল হওয়া ছবি নিয়ে তারা কোনো মন্তব্য করেননি।
এদিকে জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতার অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় শোবিজের মানুষদের মধ্যে দেখা যাচ্ছে ক্ষোভ। কারো আইডি হ্যাক করে ব্যক্তিগত মুহূর্তের ছবি সবার মাঝে ছড়িয়ে দেয়াটাকে গর্হিত অপরাধ বলে দাবি করছেন তারা। প্রসঙ্গত, গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজনের সঙ্গে অভিনেত্রী, সমাজকর্মী মিথিলার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সে তালিকায় ছিলেন ইফতেখার আহমেদ ফাহমি, জন কবির। তবে তাদের সঙ্গে শুধুমাত্র ‘জাস্ট ফ্রেন্ড’র সম্পর্ক আছে বলেই দাবি করেন মিথিলা।