নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসির আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগনেতা মোসলেম আলীর সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক সফিকুর রহমান,সাধারন সম্পাদক নজির আহম্মেদ, জেলা কৃষকলীগনেতা আব্দুস সালাম বিশ্বাস, স্বেচ্ছসেবকলীগনেতা জাহিদুর রহমান মুকুল,দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শওকত আলী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা কাদের বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, ইউপি সদস্য আব্দুল হাকিম, মনিরুজ্জামান মনি, নুর মোহাম্মদ ভগু, মন্টু, আওয়ামী লীগনেতা আব্দুল হান্নান, আবু সাইদ, যুবলীগনেতা মোঃ ফয়সাল, মোঃ আশরাফুল, ছাত্রলীগনেতা মোঃ শরীফ উদ্দিন, অপু সরকার,সাংবাদিক মেহেদী হাসান মিলন,শরীফ রতন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ফাইনালে উপজেলার কুতুবপুর ও চন্দ্রবাস একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চন্দ্রবাস একাদশ ট্রাইব্রেকারে ৪ – ৫ গোলে কুতুবপুর একাদশকে পরাজিত করে । খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন যৌথভাবে রুমন ও বেল্টু। খেলাটি পরিচালনা করেন শিক্ষক আব্দুস সামাদ, জহির ও কামাল।