রবিবার, ১৪ জুন ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ১ বঙ্গবন্ধুর আদর্শের এক পরীক্ষিত সৈনিক হারালাম: প্রধানমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক শেখ আবদুল্লাহর মৃত্যুতে স্পিকারের শোক করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে ছিনতাই মামলায় কারাগারে থাকা ৪ তরুণকে হিরামনির হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচার ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদক সেবীর কারাদন্ড জীবননগরে হার্ট, কিডনি ও অন্যান্য অঙ্গ বাইরে নিয়ে এক অদ্ভুত শিশু জন্ম আলমডাঙ্গায় ধর্ষণ অপচেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতনে অভিযোগ তুলে যুবকের বিরুদ্ধে পাইকপাড়ার প্রবাসির স্ত্রীর সংবাদ সম্মেলন

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই

Reporter Name / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৪ জুন ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন

জাগো দেশ, ডেস্কঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ‍মৃত্যুবরণ করেন তিনি। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল
হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জাগো দেশকে জানিয়েছেন, গুরুতর অসুস্থ
অবস্থায় শনিবার রাত ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে ভর্তি করা হয় তাকে। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক শোক জানিয়েছেন।
শেখ আবদুল্লাহ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ মে তার নির্বাচনী এলাকার (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে প্রতিনিধির
দায়িত্ব দেন তাকে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫
সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হজ, ধর্ম মন্ত্রণালয় ও
ইসলামী দল সংক্রান্ত সংবাদকর্মীদের সংগঠন ‘রিলিজিয়ার্স রিপোর্টাস ফোরাম’ (আরআরএফ) এর সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়া ও সাধারণ সম্পাদক
উবায়দুল্লাহ বাদল। তারা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর