আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। ১২ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী আলমডাঙ্গা থানা পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গোবিন্দপুর গ্রামের লালুর ছেলে মাদক সেবী ফারুক হোসেন, বন্ডবিল গ্রামের মুকুল হোসেনের ছেলে গাফফার আলী ও মনোয়ার হোসেনের ছেলে ফিরোজকে আটক করে। আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফারুককে ১মাস, গাফফারকে ৭দিন ও ফিরোজকে ৭দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।