আলমডাঙ্গা অফিসঃ ধর্ষণে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ তুলে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের প্রবাসির স্ত্রী সখের বানু। শনিবার বিকেলে আলমডাঙ্গা প্রেসক্লাবে
অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ওই প্রবাসির স্ত্রী লিখিত অভিযোগ পাঠ করেন।
উপজেলার পাইকপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসি সাজ্জাদুল ইসলামের স্ত্রী সখের বানু লিখিত অভিযোগে উল্লেখ করেন, দেড় যুগ আগে কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাজ্জাদ আলীর সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার ১৫ বছর ও ১২ বছরের দুই ছেলে রয়েছে। প্রায় ২ বছর আগে চাকরির সুবাদে স্বামী সাজ্জাদুল ইসলাম মালয়েশিয়ায় গেছেন। তার স্বামী বিদেশ যাবার পর থেকে একই
গ্রামের আলমের ছেলে মানিক তাকে উত্ত্যক্ত শুরু করে। সে প্রায় তাকে কু-প্রস্তাব দিত। এ ঘটনায় মানিককে গ্রামের লোকজন ধোলাই দিলেও তিনি সখের বানুর পিছু ছাড়েনি। প্রায় ১।সপ্তা আগে রাতে প্রকৃতির ডাকে তিনি বাইরে বের হয়ে কলপাড়ে কল চাপার সময় মানিক তার মুখ চেপে ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা টের পেয়ে এগিয়ে গেলে মানিক সখের বানুর মাথায় দেশীয়য় অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় সখের ভানু অজ্ঞান হয়ে পড়লে তার পরিবারের লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে আলমডাঙ্গা থানায় মানিকের বিরুদ্ধে মামলা করেছেন।
সখের ভানু আরও জানান মানিক তাকে মাঝে।মধ্যে হুমকি দিয়ে টাকা ও মোবাইল ফোনের দাবী করতেন। এসব না পেয়ে সে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক মানিকের বিচার দাবী করেছেন।