themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪ বার নিউজটি পড়া হয়েছে

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মুত্তালিব (ছবি : দৈনিক জাগো দেশ)

নিজস্ব প্রতিবেদকঃ স্বর্ণ পাচার মামলায় চুয়াডাঙ্গায় আব্দুল মুত্তালিব নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মুত্তালিব গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামরার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পাসপোর্টধারী যাত্রী আব্দুল মুত্তালিব। এ সময় ভ্রমণ প্রক্রিয়া চলাকালীন সন্দেহ হলে তাকে আটক করে দর্শনার স্থল ও শুল্ক কর্মকর্তারা। পরে তার ব্যাগ তল্লাশি করে এক কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এ ঘটনায় ওইদিনই উদ্ধারকৃত স্বর্ণসহ আব্দুল মুত্তালিবকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম। পরে একই বছরের ৩০ জুন আব্দুল মুত্তালিবকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দামুড়হুদা মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জি এম ইমদাদুল হক। দীর্ঘ শুনানিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকালে আসামি আব্দুল মুত্তালিবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel