নিজস্ব প্রতিবেদকঃ যশোর মাগুরা সড়কের ট্রাক- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনের মৃত্যু হয়েছে। এসময় অপর বোন গুরুত্বর আহত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, যশোর সদর উপজেলার উপশহরে বি ব্লকের আসলামের ছেলে হাসান আলী (২২), তার চাচাত বোন উপশহরের এফ ব্লকের সেলিমের মেয়ে ও নিউটাউন বালিকা বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী মালিহা (১৫) এবং আহত তাহিয়া (১৬) উপশহরের এফ ব্লকের শেখ শাহজাহানের মেয়ে এবং নিউটাউন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
আহত তাহিয়ার মা সাবিনা জানায়, মাগুরায় একটি বিয়ের দাওয়াত খেতে যায় হাসান, মালিহা ও তাহিয়া। সেখান থেকে বিকেলে যশোরে ফেরার পথে ভাটার আমতলা এলাকায় পৌছুলে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে যশোর থেকে মাগুরাগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে হাসান ও মালিহার মৃত্যু হয় এবং তাহিয়া গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত তাহিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌছে দেয়। হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ণ ডাক্তার সুষ্মিতা জানান, আহত তাহিয়া আশংকামুক্ত নয়। বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply