নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে কার্পাসডাঙ্গা লিটিল ষ্টার জুনিয়র ফুটবল টূর্নামেন্টে গতকাল রোববার বিকালে কার্পাসডাঙ্গা জুনিয়র একাদশ ও আরামডাঙ্গা জুনিয়র একাদশ মধ্যকার খেলায় ট্রাইবেকারে কার্পাসডাঙ্গা জুনিয়র একাদশ ৪-০ গোলে আরামডাঙ্গা জুনিয়র একাদশ পরাজিত করে।খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন জহির ।খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা শওকত আলী।এ সময় উপস্থিত ছিলেন বাবু,সাজ্জাদ,সাংবাদিক মেহেদী হাসান মিলন,শাহীন প্রমুখ।
Leave a Reply