মেহেদী হাসান মিলন(বার্তা সম্পাদক), জাগো দেশ,প্রতিবেদনঃ গতকাল শনিবার সকালে কার্পাসডাঙ্গা বাজারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমান আদালত কাঁচা বাজারে গেলে দেখতে পান ৯০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ এ সময় ব্যাবসায়ীরা ভ্রাম্যমান আদালত দেখে ৬০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন।কয়েক মিনিটের ব্যাবধানে কেজিতে ৩০ টাকা কম পাওয়ায় ক্রেতারাও ভ্রাম্যমান আদালতে সামনে পেঁয়াজ কিনতে শুরু করেন।এ বিষয়ে বাজারের অনেকে জানান পেঁয়াজের দাম স্থিথিশিল রাখতে এ ধরনের অভিযান পরিচালনা সহ মনিটরিং দরকার।যারা অসাধু ব্যাবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাই তাদের তালিকা করে আইনের আওতায় আনলেই বাজারের পেঁয়াজের মূল্য স্বাভাবিক থাকবে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল সহ এলাকাবাসী।
