স্পোর্টস ডেস্ক: চলমান ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল যাত্রার জটিল সমীকরণের মধ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ নিয়ে এখন যত উত্তেজনা উপমহাদেশসহ ক্রিকেট বিশ্বে। এই উত্তেজনার আর একটি কারণ, রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ‘ইচ্ছাকৃত‘ হারের সমালোচনা। এই হারের
কারণে বাংলাদেশের সেমিতে যাওয়ার পথ অধিকতর কঠিন হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে আজকের ম্যাচে ভারতকে হারালে সেমির সমীকরণ আবার ভিন্ন রূপ নিতে পারে।
বাংলাদেশ-ভারত উভয় দলের জন্যই ম্যাচটা অনেকটা ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ হারলে সরাসরি বাদ, পরের ম্যাচে পাকিস্তারে বিপক্ষে জিতেও লাভ হবে না। আর ভারত হারলে তাদেরও বাদের শঙ্কায় পড়তে হবে। আর জিতলে মোটামুটি শেষ চার নিশ্চিত হয়ে যাবে কোহলিদের। এ অবস্থায় জয় ছাড়া অন্য কিছু ভাবছে না কোনো দল। ইংল্যান্ডের বার্মিংহামে শক্তিধর ও ঐতিহ্যবাহী ক্রিকেটশক্তি ভারতের বিপক্ষে আজ বিকালে মাঠে নামছে চমক জাগানিয়া
দল বাংলাদেশ। বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলেরই অষ্টম ম্যাচ এটা।