themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

চুয়াডাঙ্গায় ৬০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক 

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদক বিরোধী সফল অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও ৩টি মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে। আটকৃতকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান এর নিদের্শে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বিএম আফজাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালান ক্যাম্প এলাকার দোস্ত বাজার সংলগ্ন বিজ্রের সন্নিকটে। এসময় দর্শনার দিক দিয়ে হিজলগাড়ী বাজারের অভিমুখে একসাথে আসা ৩টি মোটর সাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে পুলিশ দেখে মোটরাসাইকেল ফেলে দুইজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ঝিনাইদহ জেলার বাশিদেবপুর গ্রামের সাদেক মন্ডল এর ছেলে বাবুল মন্ডল আটক হয়। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এছাড়া তার ব্যবহৃত মোটরাসাইকেল যার রেজি: নং- বগুড়া-এ-০২-০৫৩২ এবং পালিযে যাওয়া দুইজনের মোটরসাইকেলের মধ্যে একটির রেজি: নং- মেহেপুর হ-১১-২০৫৬ ও একটি অনটেষ্ট মোটরাসাইকেল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে উদ্ধার করে ক্যাম্প নিয়ে আসেন। এ বিষয়ে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ বিএম আফজাল হোসেন বলেন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের আওতাধীন এলাকাকে মাদক মুক্ত করার জন্য হিজলগাড়ী ক্যাম্প পুলিশ নিয়মতি মাদক অভিযান চালাচ্ছে। যা অব্যহত থাকবে। আটকৃতকে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় মামলাপূর্বক সোপদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel