নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের বাঁশের আঘাতে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়েছে। সোমবার সকালে উপজেলার হরিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ঐ গ্রামের জমির উদ্দিনের ছেলে। ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম।
জানান, সোমবার সকালে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে নিহতের সাথে তার আপন চাচাতো ভাই হাবিবুরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাবিবুর তাকে বাঁশ দিয়ে তরিকুলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তরিকুল কে উদ্ধার কে প্রতিবেশীরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।খুনি হাবিবুর পলাতক রয়েছে বলে হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।