জাগো দেশ,প্রতিবেদনঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া হাতিগাড়া ব্রিজের সামনে থেকে একটি দেশি পিস্তল সহ তিন যুবক আটক। আটককৃতরা হলো সোহাগ (২৫) পিতা : মশিউর, শহিদুল (২৪) পিতা:সায়ফার উভয় গ্রাম চিত্তবিশ্রাম এবং পিয়াস (২৮) পিতা : শরিফুল গ্রাম পারনান্দুয়ালী, মাগুরা । গোপন সংবাদের ভিত্তিতে বাবুখালী পুলিশ ফাড়ির এ এস আই সুজন এর নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুর ৩ টায় একটি অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাঠের ধানেক্ষেতে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ এবং স্থানীয় লোকেরা সেখান থেকে তিন যুবককে আটক করে । তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল সহ আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস ঘটনার সত্যতা শিকার করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।