নিজস্ব প্রতিবেদকঃচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নজরুল স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন কবির প্রতিকৃতিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ:গফুরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান।এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সভাপতি শাফিক মাষ্টার,সাধারন সম্পাদক নজীর আহমেদ,জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ: সালাম বিশ্বাস,জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল,শ্রী রঘুনাথপাল,কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি,কার্পাসডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক আনিসুর,আটচালা ঘর মালিক মি:প্রকৃতি বিশ্বাস বকুল,শিক্ষক আহমদ আলী,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা,সোনিয়া আফরিন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক বখতিয়ার কলজি, বকুল,ডিউক,সাংবাদিক শরীফ রতন,মেহেদী হাসান মিলন,হাশেম রেজা হাসমত,শিমুল রেজা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম