নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেছেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য বড় ধরণের সমস্যা। একটি দুর্ঘটনার কারণে একজন মানুষ যদি মারা যায় বা পঙ্গুত্ব বরণ করে তাহলে সেই পরিবারের জন্য দুর্বিষহ হয়ে উঠে। সোমবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মোড়ের পুলিশ বক্সে আয়োজিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পুলিশ সুপার বলেন, সড়কের শৃঙ্খলা রক্ষায় আমরা জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। হেলমেট যে কোন ছোট দুর্ঘটনা থেকে অনেকাংশে রোধ করে। কোন মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহন করবেন না এবং দুইজনই হেলমট ব্যবহার করবেন। তিনি আরো বলেন, পাশাপাশি সড়কে যে সকল অবৈধ যান চলাচল করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আমরা কাজ শুরু করেছি। আমরা পুলিশের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিকি হেলমেট বিতরণ করছি। সড়কে নিয়ম মেনে যানবাহন চালানোর জন্যও চালকদের আহবান জানাচ্ছি। পরে সেখানে রেজিষ্ট্রেশন আছে হেলমট ব্যবহার করেননি এমন মোটরসাইকেল চালকদের নিকট হেলমেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। হেলমেট বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, ডিআইওওয়ান ফারুক হোসেন, ডিবি ওসি রবিউল ইসলা, আরআই আবু বকর সিদ্দিক, সাংবাদিক রফিকুল আলম, টিআই ইসমাইল হোসেন, টিআই মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।