নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের ঘটনা ঘটেছে।জানা গেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ভূমিহীন পাড়ার আমির হোসেনের কন্য কার্পাসডাঙ্গা মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী মমেনা(১১)(ছদ্দনাম)কে গত ৪ তারিখে বিকাল সাড়ে তিনটার দিকে তার বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষন করে একই পাড়ার তৌরাকের ছেলে লম্পট সুলতান (১৯)। এবং ঘটনা কাউকে না বলার ভয় দেখায়। মেয়েটির শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে সে তার মায়ের কাছে সব খুলে বলে।পরে গতকাল রোববার মেয়ের মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করে।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল জানান গতকাল রোববার এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে।সোমবার সকাল ৮ টার দিকে ধর্ষক সুলতানকে আটক করা হয়েছে।ও ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।