জাগো দেশ,প্রতিবেদকঃ গুজব প্রতিরোধে ” গণসচেতনতা সপ্তাহ” উপলক্ষে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি কনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। প্রধান অতিথি বলেন, গুজব সত্যিই গুজব। গুজবে কান দেওয়া যাবেনা। সবাইকে সচেতন হতে হবে। ছেলাধরা ও মাথা কাটার বিষয়টি সম্পর্ণ গুজব। এ ধরণের কথায় কান দেওয়ার দরকার নেই। জেলা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, সদর থানার ওসি আবু জিহাদ। মতবিনিময় সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।