জাগো দেশ,প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই নারীসহ ৫ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে তিনজন সদর হাসপাতালে ভর্তি হন। এছাড়া আজ রোববার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন আরও একজন । তাদের মধ্যে তিনজন ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আরও এক নারী। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তদের নিবীড় পরিচর্যায় রাখা হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত রোগীরা হলেন-চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার আজিম উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৫০), সদর উপজেলার দীননাথপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে সেলিম হোসেন (৪০), একই গ্রামের আলামিনের ছেলে আকাশ আলী (১৯) ও মেহেরপুর জেলার মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিক হাসান (২১।রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বর সানাক্ত করা গেছে বলে জানান আক্রান্তরা। (ভক্সপপ)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান (সিংক), এ পর্যন্ত এক নারীসহ তিনজন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সেলিম হোসেন ও তারিক হাসান ঢাকা থেকে এসেছেন। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের রক্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।এরআগে গত ২৫ জুলাই চিকিৎসা নিয়েছেন জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের রাজু আহমেদের স্ত্রী নাজনিন সুলতানা (৩০)।