এরপর থেকেই ইয়ামামা প্রসাদে গুজব ঘুরে বেড়াচ্ছে, এমবিএস এবার নিজের বাবা সালমান বিন আব্দুল আজিজকেই ক্ষমতাচ্যুত করতে চান। এরমধ্যে তিনি মরুভূমির গহীনে গিয়ে প্রভাবশালী বেদুইন গোত্রপতিদের সঙ্গেও বৈঠক করে এসেছেনশুধু তাই নয়, সামরিক কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের গুঞ্জন রয়েছে। মার্কিণ গণমাধ্যমগুলোও এই সংক্রান্ত বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি রাজপরিবারের একটি সূত্র সবলছে, সালমান এমবিএসের সঙ্গে গত শনিবার থেকে যোগাযোগ করতে পারেননি। এমনকি তার অবস্থানও নিশ্চিত নয়। গত ৩ বছর ধরে একে একে রাজপরিবারের সকল সম্ভাব্য ক্ষমতার কাছাকাছি পুরুষকে সরিয়ে দিয়েছেন। কার্যত এমবিসের নিচে আর কোনও রাজকীয় ব্লাডলাইনই এখন বাদশাহ হবার অবস্থানে নেই।