themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

১০ লাখ টাকা জরিমানা নিয়ে কী বলছেন শাকিব খান

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ১১ বার নিউজটি পড়া হয়েছে

জাগো দেশ রিপোর্টঃ নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণের
অভিযোগে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা
করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাজউকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন এ জরিমানা করেন। জরিমানার বিষয় নিয়ে শাকিব খানের সঙ্গে কথা হয় জাগো দেশকে বিষয়টি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কী ধরনের কথা! হঠাৎ করে এসে এমন আচরণ করবে? আমি তো আর বাড়ির ডিজাইন করিনি, এটি ইঞ্জিনিয়াররা করেছেন। আমাকে কোনো নোটিশও দেয়া হয়নি। হুট করে এসে ১০ লাখ টাকা জরিমানা করল।’ এর আগে এদিন সকালে রাজউকের অভিযানের সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার। ভ্রাম্যমাণ আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখালে তাতে
নকশা ও নির্মাণে অসংগতি পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন (অনাদায়ে এক বছরের জেল) ভ্রাম্যমাণ আদালত।
শাকিব খান বলেন, যখন তারা এসেছেন তখন তো আমি দেশের বাইরেও থাকতে পারতাম। বারান্দার বর্ধিত অংশ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। তাতেই ১০ লাখ টাকা জারিমানা! টাকা কী এতই সস্তা? পাশের বাড়ির নকশা একইভাবে করা, তাদের তো কেউ কিছু করল না প্রশ্ন রেখে শাকিব খান বলেন, আমার সঙ্গে কেন এমন করা হবে? দায়িত্বশীল কর্মকর্তাদের এমন আচরণে আমি সত্যিই
বিস্মিত!’ এটা তো ভ্রাম্যমাণ অভিযান, এমন অভিযানে সাধারণত নোটিশ দেয়া
হয় না- এমন কথায় শাকিব খান বলেন, ‘বুঝলাম না এটা কেমন অভিযান?
যারা অভিযানে এসেছিলেন, তাদের তো বোঝা উচিত ছিল, কার বাড়িতে অভিযানে যাচ্ছি!’ তিনি বলেন, ইঞ্জিনিয়ার হয়ত বাড়ির বারান্দা এক ফিট বাড়িয়েছেন। বিষয়টি নোটিশ দিয়ে বললেই তো হতো। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়ে শাকিব বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হোক। আজ এসে ১০ লাখ টাকা চাইল। আগামীকাল এসে অন্য কেউ অভিযান করে বলবে- ২০ লাখ টাকা দেন, নইলে জেল দেব- এটা কি ধরনের আইন? এটা ঠিক না। এখানে শাকিব খানের ইমেজের বিষয়টি জড়িত- এটা তাদেরও খেয়াল রাখা দরকার।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel