themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ১৭ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে মা ও ছেলেকে হত্যার
অভিযোগ উঠেছে। নিহতরা হলেন- ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)। ছানোয়ারা খাতুন জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়,
স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে রোববার রাতে কে বা কারা হত্যা করে আলাদা দু’টি কক্ষে তাদের লাশ ফেলে রেখে যায়। পরে সোমবার সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, সকালে খবর পেয়ে পুলিশের ভেড়ামারা সার্কেলের এডিশনাল পুলিশ সুপার এসএম আল বেরুনী ও দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়েছেন। দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আলাদা কক্ষে মা ও ছেলের লাশ পড়ে আছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ঘটনার কারণ
অনুসন্ধানের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel