উইমেন সাপোর্ট সেন্টার উদ্বোধন ( ছবি : (দৈনিক জাগো দেশ)
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় নির্যাতিত নারীদের সহায়তা দেওয়ার জন্য উইমেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে ওই সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার বলেন, নির্যাতিত নারীরা সব কথা পুরুষ পুলিশ সদস্যদের বলতে লজ্জা পান। তাই নারী পুলিশ সদস্যদের নিয়ে এ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁনসহ আরও অনেকে।