নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে গোসল করতে গিয়ে টিউবওয়েলের সাথে লাগানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।জানা গেছে গতকাল বুধবার দুপুর ২ টার দিকে আরামডাঙ্গা গ্রামের মান্দার আলীর স্ত্রী ২ সন্তানের জননী জাহিমা (৫৫) গোসলের জন্য প্রস্তুতি নিলে টিউবওয়েলের সাথে লাগানো মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।জাহিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহিমার লাশ গ্রাম্য কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।