নিজস্ব প্রতিবেদকঃ যশোরে গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক সাপসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মোস্তাক বিল্লাহ(৪৭) ইউনুছ আলী (৪৫) রফিকুল ইসলাম(২৮) আলমগীর হোসেন(২৮)। কোতয়ালী থানার এসআই আমিরুজ্জামান আজ শুক্রবার ভোর রাতে সদর উপজেলার কচুয়া গ্রামের মসজিদের সামনে থেকে তাদের আটক করে।
আটককৃত মোস্তাক বিল্লাহ শহরের মুড়লী মোড় বাড়ি, ইউনুস আলী কেশবপুর উপজেলার ঘুরুলিয়া গ্রামে বাড়ি, রফিকুল ইসলাম একই উপজেলার নাঙ্গলকোট গ্রামে বাড়ি এবং আলমগীর হোসেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাড়ি।
এস আই নুরুজ্জামান বলেন, পুলিশের কাছে গোপন সংবাদ ছিল ২০ লাখ টাকা মূল্যের একটি তক্ষক সাপ ভারতে পাচারের জন্য হাতবদল হচ্ছে। এসময় পুলিশ সেখানে হানা দিয়ে তক্ষকসহ ৪জনকে আটক করে। কোতোয়ালী থানার ইন্সপেক্টর সমীর কুমার সরকার বলেন, তক্ষক উদ্ধারের ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।