নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় দুই কেজি ওজনের বিভিন্ন সোনার গহনা জব্দ করেছে বিজিবি। আজ দুপুরে খালিশপুর ব্যাটলিয়নের সদস্যরা এই গহনা জব্দ করেন। ৫৮ বিজিবি ব্যাটলিয়নের সহকারী পরিচালক কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, জীবননগর সীমান্তের গোয়ালপাড়া নতুনপাড়া স্কুলের সামনে দিয়ে বাইসাইকেল যোগে ভারত থেকে বাংলাদেশে আসার সময় একজন চোরাচালানিকে ধাওয়া করেন বিজিবির সদস্যরা। এসময় সে বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বাইসাইকেলে থাকা ব্যাগটি তল্লাশি কওে সোনার তৈরি ১৫টি চেইন, ২ জোড়া জুমকা, ৫টি নেট চেইন, ৭৮টি আংটি, ৩টি মঙ্গলসুত্র, ২৮টি লকেট, চারটি চুড়ি, ছয়টি বেচলেট, পাঁচ জোড়া পাশা, ৫৫ কানের দুলসহ এক কেজি ৮২০ গ্রাম সোনার গহনা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৮৫ হাজার ৬৫৮ টাকা। আটককৃত গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।