স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর কলাপাড়ায় টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হারুন আকন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। হারুন ওই এলাকার মো. চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, শিশুটি প্রতিবেশী অপর এক শিশুর সঙ্গে পার্শ্ববর্তী একটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় হারুন ওই শিশুটিকে টাকার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তাৎক্ষণিক প্রতিবেশী অপর শিশু নির্যাতিত ওই শিশুটির পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা পুলিশে অবহিত করলে হারুনকে আটক করে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।