কবি রিতুনুর।
মা তুমি আমাদের জীবনের আলো
মা তোমায় হৃদয় থেকে বাসি
অনেক ভালো।
তোমার পেটে জন্ম নিয়েছি আমরা
এগারো ভাই বোন।
তুমি যখন ডাক দাও,
আয় মা শুন
দৌড়ে ছুটে যাই
ঢাকা থেকে বাড়ি।
কেউ কাটে নক তোমার
কেউ খাওয়ায় আদর দিয়ে ভাত
কেউ কেউ সারাদিন
দেয় তোমার সাথ।
শরীর তোমার খারাপ হলে
কেউ ডাঃ ডাকে
কেউ কেউ আদরে
তৈল দেয় হাতে।
সারাক্ষণ খুশিতে রাখতে তোমায়
সবায় চেষ্টা করে
এর পরেও মনে হয়
অল্প হয়েছে
হৃদয় তো নাহী ভরে।
মা তুমি আমাদের মাঝে বেঁচে থাকো
হাজার বছর।
আমরা যেন তোমার সেবা করতে পাড়ি
সারা জীবন ভর।
জীবন স্বার্থক হোক সব ভাইবোনের
তোমার সেবা করে।
দীর্ঘ হায়াত দেক মা তোমায়
মহান সৃষ্টিকর্তা।
তুমি থাকো আমাদের আয়ু নিয়ে
সারাজীবন ঘরে।