ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
আলমডাঙ্গায় লাটাহাম্বার চাপায় কৃষকের মৃত্যু দামুড়হুদায় মাকদ বিরোধী অভিযানে ২৯৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী খোকন আটক চুয়াডাঙ্গার হাসনহাটি থেকে দাফনের ৪৯ দিন পর লাশ উত্তোলন পুনঃ ময়নাতদন্ত শেষে আবারও দাফন সম্পন্ন চুয়াডাঙ্গার হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির অভিযানে কার্ড ধারি ভুয়া কথিত সাংবাদিকসহ আটক ৬ চুয়াডাঙ্গার হাতিকাটা মোড়ে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দোকান ভাঙচুর ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু চুয়াডাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় আদালতের নির্দেশে  ৪৯ দিন পর কবর থেকে লাশ উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বিদ্যুতের আসা-যাওয়া, সঙ্গে লো-ভোল্টেজ চুয়াডাঙ্গার সদর হাসপাতাল থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর আটক
চুয়াডাঙ্গায় বেলগাছি থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ মধ্যবয়সী নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বেলগাছি থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ মধ্যবয়সী নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি থেকে ৪০ বোতল
ফেনসিডিলসহ ময়না নামের এক নারীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গতকাল সোমবার বিকেল চারটার দিকে
আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে মধ্যবয়সী এ নারীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ময়না (৪০) একই এলাকার আবুল কাশেমের স্ত্রী। মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য অফিস জানতে পারে চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি গ্রামের একটি বাড়িতে ফেনসিডিল নিয়ে একজন ব্যক্তি অবস্থান করছেন।এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের ঘটনা বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও আবুল কাশেমের স্ত্রী ময়নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়ির একটি ঘর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। গ্রেপ্তার নারী আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানার হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 jagodesh24.com