স্থানীয়রা জানান, সকালে গ্রামের দেলোয়ার মিয়ার গাড়িতে মাটি কাটার জন্য যান ওল্টু মিয়া। পরে মাটি বোঝাই লাটাহাম্বা রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে গড়াতে থাকে। এসময় চাপা পড়েন ওল্টু মিয়া। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।