ওই সূত্রটি জানিয়েছে, দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। বর্তমান আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। ২০১৫ সাল থেকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ। তিনি হবেন বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি। বিজ্ঞাপন
১৯৮৮ সালের গোড়ার দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডক্টর বেনজীর আহমেদ।
২০১৩ সালের ৫মে হেফাজত ইসলামী রাজধানীর শাপলা চত্বর এলাকা ঘেরাওয়ের পর তাদের উচ্ছেদে বড় ভূমিকা রাখেন তখনকার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকার জন্য
তিনি একাধিকবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন। বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জনের পর ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন। কর্মজীবনে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ঢাকা উত্তর) পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি ও ডিআইজি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সারদা পুলিশ একাডেমি, টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’-এ দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ।