এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানান। আর মোটরসাইকেল নিয়ে
ঘোরাফেরা, জিজ্ঞাসাবাদের মুখে অকারণে ঘর থেকে বের হওয়ার বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রতীয়মান হলেই জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা আলতায়েবা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গোবিন্দপুর গ্রামের ছোটনকে ৫শ টাকা, আলমডাঙ্গা শহরের মোমিনকে ২শ টাকা, ভাটপাড়া
গ্রামের অরজুনকে ৫শ টাকা, আলমডাঙ্গা শহরের সাফায়েতকে ৫শ টাকা, কালিদাসপুরের রোজনুজ্জামানকে ২শ টাকা, বটিয়া পাড়ার রাজিবকে ৫শ
টাকা, গোবিন্দপুরের রুবেলকে ৫শ টাকা, জেহালার ফয়সালকে ৫শ টাকা, আলমডাঙ্গা এটিম মাঠে বসে আড্ডা দেওয়ার কারণে আনন্দধামের আকিবকে ৩শ টাকা, এরশাদপুর গ্রামের লিমনকে ৩শ টাকা মোট ১০ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, এই সময় জনগণের চলাফেরা কঠোরভাবে নিয়নন্ত্রণ করা হয়। অলিগলিতেও অভিযান
চলেছে আড্ডা থামাতে। বিনা কারণে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করার অভিযোগে শুক্রবার মোট ১০ টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।