দামুড়হুদা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচন – আগামী ২৯ মার্চ ২০২০ ইং এ উপলক্ষে নির্বাচন প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আজিজুল হক আজিজ এর নির্বাচনী কর্মী সভার সম্মানীত সভাপতি জুলফিকার আলী
ভুট্টুরসভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দিলেন,নৌকা মার্কায় ভোট চাইলেন, বর্তমান দেশের বিভিন্ন উন্নয়নের কথা তুলে
ধরলেন, দর্শনা মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুকণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বেক্তিত্ব উন্নয়নের রুপকার দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ এর সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক, ও চুয়াডাঙ্গা
জেলা পরিষদ এর সাবেক সফল প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম – সম্পাদক, ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান। সোরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, রফিকুল আলম
রান্টু, যুবলীগের হযরত আলী ও ছাত্রলীগের এম,এ করিম সহ অনেকেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৯ তারিখে সারাদিন আজিজুল হক আজিজ এর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।