বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত
করার অভিযোগে তিন বখাটে কিশোর ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার মাঝদক্ষিণা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী ও একজন ভ্যান চালক রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর মা থানায় এসে অভিযোগ করেন যে, তার মেয়েকে বেত্রাশীন গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো. রাকিব হোসেন (১৭) স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে একাধিকবার বখাটের পারিবারকে জানানো হলেও কোনো
প্রতিকার হয়নি।
গত ৭ মার্চ বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে রাকিব হোসেন তার তিন সহযোগী কাস্তা গ্রামের জাহের আলীর ছেলে মো. নাছিম উদ্দিন (১৭), সাহেব আলীর ছেলে মো. আব্দুল জব্বার (১৫) ও মৃত. এন্তাজ
আলীর ছেলে ভ্যান চালক মো. বাবুল আক্তারকে (১৮) সঙ্গে নিয়ে স্কুলছাত্রীর পথরোধ করে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে মেয়েটির হাত ধরে টানা-হেচড়া শুরু করে। এতে স্কুলছাত্রী চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে মেয়েটির মা তাড়াশ থানায় ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাড়াশ থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ওই স্কুলে বখাটেদের অত্যাচারে ১০ স্কুলছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় তারা পুনরায় স্কুলে যাওয়া শু