পুলিশ জানায়, রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি অবগত করে। পরে ঘটনাস্থলে এসে মেয়েটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সেটা বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি
করেছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।