নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৭৪ জন আয়কর মেলায় সেবা গ্রহণ করেছেন। চারদিন ব্যাপী এ আয়কর মেলা শেষে কর কমিশনার এ তথ্য জানিয়েছেন। এতে আয় হয়েছে ৯৩ লাখ ৮৩ হাজার ৮৫৪ টাকা। চুয়াডাঙ্গা আয়কর অফিসের সহযোগিতায় জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের সদস্যরা করদাতাদের কর গ্রহণ করেছেন।