নিজস্ব প্রতিবেদনঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকার সময় বাল্য বিবাহ মাদক নির্মূল ও জঙ্গী দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আবাসন পাড়ার নেতা আ:হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুর রহমান মুকুল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সাইফুল ইসলাম,এসময় আরো উপস্থিত ছিলেন জিয়া,লাভলু,আতিয়ার,শাহজামাল,সাংবাদিক শরীফ রতন,মেহেদী হাসান মিলন সহ পাড়ার গন্যমান্য ব্যাক্তিবর্গ।