জাগো দেশ, প্রতিবেদনঃ মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবিরের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি ক্যাপ্টেন (অবসর) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, ডিসি হায়াত-উদ-দৌলা খান, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জাতীয় পার্টির জেলা আহবায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ। জানাজার আগে পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে এনায়েত কবির বাবু মুসল্লিদের কাছে দোয়া চান। পরে
পুলিশের চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।