ঝিনাইদহ সদর প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনা এখন একটি নিত্যনৈমেতিক ব্যপার হয়ে দাড়িয়েছে। ঠিক তেমনি করেই ডাকবাংলায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি…) ঘটনাটি সোমবার (২৯ অক্টোবর ) সকাল ৭ টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের সামনে সুমন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে ।
জানা গেছে সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামে মফিজুল মিয়ার একমাত্র ছেলে সুমন। সে ডাকবাংলা বাজারের একটি গ্যারেজ এ কাজ করতে প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কাজে আসে,গ্যারেজ খুলার সময় একটি কুকুর সুমনকে কামড়াতে তাড়া করে। তখন সুমন রাস্তার ওপারে পালাতে গেলে, ঢাকা গামী রয়েল পরিবহন তাকে পিষ্ট করে পালিয়ে যায়।পরে ঝিনাইদহ হাটগোপাল পুর এলাকা থেকে বাসটি আটক করা হয়। এবিষয়ে ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেচুর রহমান ঘটনা সত্যতা শিকার করে জানান, রয়েল পরিবহণ টি ঝিনাইদহ সদর থানায় আটককৃত আছে।