এছাড়াও অনান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ তোফাজ্জল হোসেন (তালা), মোঃ শহিদুল ইসলাম (মোমবাতি), সহ সাধারণ সম্পাদক পদে মোঃ তৌহিদুর রহমান (কাপ পিরিচ), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহুরুল ইসলাম (মই), কোষাধ্যক্ষ পদে সৈয়দ নুরুল ইসলাম নয়ন (আম), প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ মানিক রতন (মাছ), দপ্তর সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (মোরগ), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ ফরহাদ হোসেন (গøাস), মোঃ লাবলু মিয়া লাবু টেবিল), মোঃ মিনহাজুল ইসলাম (টিয়াপাখি), মোঃ আব্দুল আলীম (হাতুড়ী), মোঃ মোফাজ্জল ইসলাম (জগ) নির্বাচিত হয়েছেন।
২৬/১০/১৯ শনিবার বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মালিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২৪৯ জন ভোটারের মধ্যে ২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সংগঠনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড, বিনয় কুমার রজত ও সদস্য আলহাজ¦ শেখ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন।