স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজ পাড়ার মৃত হাশেমের ছেলে মোহাম্মদ ওরফে মোহাব্বত মেহের পুর থানা পুলিশের হাতে আটক হয়েছে। মেহের পুর থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহ দারা খান পিপিএম নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মেহেরপুর থানার মামলা নং-১৭, তাং-২১/১০/২০১৯ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড, মামলার ছিনতাইকৃত মোটর সাইকেলসহ আসামী মোহাম্মদ ওরফে মহাব্বত ওরফে মোহাম্মদ শরিফ (৩০), পিতা-মৃত হাসেম, সাং-দর্শনা কলেজপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে মেহেরপুর থানাধীন নুরপুর মোড় হতে গত ২৩/১০/২০১৯ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়