শিমুল রেজা, জাগো দেশ, প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনভর নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুলিশের সাথে কাজ করি, মাদক সন্ত্রাস জঙ্গিমুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন করা হচ্ছে। এর আয়োজনে রয়েছে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু,কমিউনিটি পুলিশিং ফোরাম চুয়াডাঙ্গা এর আহবায়ক এস এম ইসরাফিল। বক্তারা এ সময় বলেন, পুলিশ জনগণের বন্ধু, তারা জনগণের সাথে মিলেমিশে সবসময় কাজ করে যাচ্ছে, আগামী দিনেও করবে। উল্লেখ্য, এর আগে(২৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিতর্ক,রচনা ও চিত্রাঙ্কান প্র