নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গা হাউসপুর ও মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে ৪ হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা
করেছে। ২৩ অক্টোবর বুধবার দুপুরের দিকে আলমডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার লিটন আলী ও সহকারী কমিশনার ভূমি সীমা শারমীন নির্বাহী ম্যাজিষ্ট্রেটেড হিসেবে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী মুুুুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করার দায়ে ভোক্তাধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক শ্রেষ্ঠ মিষ্টান্ন
ভান্ডারের মালিক রমেশ ঘোষকে ৩ হাজার টাকা ও একই অভিযোগে রেলগেট এলাকার বাবু হোটেলে মালিক বাবু চৌধুরীকে ৩ হাজার টাকা জরিমানা করে।
এদিকে , আলমডাঙ্গা আনন্দধাম ব্রিজে এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় এরশাদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হোটেল ব্যবসায়ী মিনারুল ইসলামকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করার দায়ে ভোক্তাধিকার সংরক্ষন আইন
২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে আনন্দধাম ব্রিজের উপারে হাউসপুরে হোটেল ব্যবসায়ী বাদেমাজু গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন বেল্টুকে ২হাজার টাকা জরিমানা
করেন। এসময় আলমডাঙ্গা পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানার এসাআই শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
Leave a Reply