নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বুধবার সকালে পৌর এলাকার সুবলপুর থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩২) ও মেদেনীপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫)।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়ার নেতৃত্বে এসআই সিরাজুল আলম এএসআই মিলন,আফিফ ও ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে জীবননগর পৌরসভার সুবলপুর প্রাইমারি স্কুলে পাশে জৈনক মতিউর রহমানের ধান ক্ষেত্রের ভিতর থেকে মাদক ব্যাবসায়ী রাশেদুল ও সাইফুল ইসলামকে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্তের ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে জীবননগর থানায়।