নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কাভার্ডভ্যানের ধাক্কায় পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে জসিম উদ্দীন (৪০) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় পলাশ মিয়া (৩৫) আরো একজন আহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার দেউলী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দীন উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও আহত পলাশ মিয়া একই উপজেলার কুড়ালগাছি গ্রামের বাবর আলির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে ধান বোঝাই একটি পাওয়ার ট্রলি দামুড়হুদার দিকে আসছিল। এসময় দামুড়হুদার দেউলি মোড় নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির উপর থাকা জসিম রাস্তায় ছিটকে পওে ওই পাওয়ার ট্রিলারটির চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত হয় পলাশ মিয়া। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। জসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক ভ্যানটি আটক করেছে পুলিশ।